জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান আর্কাইভ এর পক্ষ থেকে “ঠিকানাঃ বাংলাদেশ” শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রধান অতিথিঃ রুহুল কবির রিজভী আহমেদ
স্হানঃ রবীন্দ্র সরোবর, ধানমন্ডি
বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার তরুণ প্রজন্মের কাছ থেকে জিয়াউর রহমানের ইতিহাস ও কৃতকর্ম দূরে রাখে। তরুণ প্রজন্মের কাছে জিয়াউর রহমানের সঠিক ইতিহাস ও কর্মবর্তীতা তুলে ধরতে রবীন্দ্র সরোবর, ধানমণ্ডির উন্মুক্ত স্থানে চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়।
জিয়াউর রহমান আর্কাইভ” এর উদ্যোগে আয়োজিত এই চিত্রকর্ম প্রদর্শনীতে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমানের অবদান, মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা, এবং স্বাধীনতা পরবর্তী সময়ের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে তার কৃতিত্ব চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরা হয়।
এই প্রদর্শনীতে সাধারণ জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম, বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে সরাসরি জানার সুযোগ পায়। প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিলো ভুল তথ্য ও অপপ্রচারের বাইরে থেকে সত্যিকারের ইতিহাস সবার সামনে তুলে ধরা।














